জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুলাই বিপ্লবে শহিদ মাগুরায় ১০ পরিবারকে সংবর্ধনা

জুলাই বিপ্লবে শহিদ মাগুরার ১০ পরিবারের সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।


কলেজের সম্মেলন কক্ষে কলেজের সহযোগী অধ্যাপক ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মিহির কান্তি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর বিকাশ রায়।


এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব জুলফিকার আলী।


আলোচনার আগে শহিদ পরিবার সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 



আলোচনা সভায় বক্তারা পরিবারের সকল সদস্যদের বিপদে আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 


উল্লেখ্য জুলাই আগস্টের আন্দোলনে মাগুরার মোট ১০ জন নিহত হয়। যার মধ্যে মাগুরাতে ৪ আগস্টে চারজন ও ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ ছয়জন মৃত্যুবরণ করে।

Tag
আরও খবর



গভীর রাতে টাইলস বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

২১৮ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে