নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিদ্রোহ ও সাম্যের অমর কবি নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বিদ্রোহ ও সাম্যের অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস । শনিবার ১৩ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ আগস্ট যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭৬ সালের এ দিনে তিনি ঢাকায় মারা যান। প্রতি বছর তার প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মধুপুর উপজেলায় নজরুল একাডেমী উপজেলা শাখায় আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক  আব্দুলাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কায়ছার আহমেদ। আলোচনা শেষে প্রয়াত কবির জন্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যসহ, শিল্পীবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ।

নজরুল ছিলেন প্রেম, দ্রোহ আর সাম্যের কবি। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। কবিতা ও গানের পাশাপাশি তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, শিশুসাহিত্য ইত্যাদি রচনা করেছেন। তার বিখ্যাত সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে- 'বিদ্রোহী', 'সাম্যবাদী', 'অগ্নিবীণা', 'বিষের বাঁশি', 'দোলনচাঁপা' ইত্যাদি।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য ও দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তার শৈশব কাটলেও তার প্রতিভা বিকশিত হয়েছিল সব বাধা পেরিয়ে। নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রেম ও প্রকৃতির সৌন্দর্যের কথাও তুলে ধরেছেন।

Tag
আরও খবর