জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক।

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী(৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। প্রয়াত শাহেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন বার্ধক্যজনিত ভোগে গত মঙ্গলবার দিনগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। প্রয়াত শাহেদ আলীর নামাজে জানাজা গ্রামের মাদ্রাসা মাঠে বুধবার বিকেলে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, এলাকার মুরুব্বি ও স্থানীয় মুসল্লী সহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান। এদিকে থানা পুলিশ এর একটি পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর প্রয়ানে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি শোকবার্তা দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,সাংবাদিক এমএ ওয়াহেদ, সাংবাদিক আলী আহমেদ,সাংবাদিক কামরুল হাসান সুজন, সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর।লাখাই উপজেলা প্রেসক্লাব এর পক্ষে সিনিয়র সহ সভাপতি হাজী মহসিন সাদেক,সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান। সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, আদর্শ সাহিত্য পাঠাগারের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও পরিবেশ বাদী সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফজলে রাব্বি, রবিউল ইসলাম রবি।
Tag
আরও খবর




আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে