জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪।

লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। হবিগঞ্জ -লাখাই আঞ্চলিক সড়কে মাছবাহী পিকআপভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৪০)নামের এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলই নিহত হয়েছেন এবং আহত ৪জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লাখাই থানার তিস্কার পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওদিন সকালে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকার পুল এলাকায় একটি মাছবাহী পিকআপভ্যানের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে পিকআপভ্যানের চালকের পাশের সিটে বসা মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় টমটমে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত পাশের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। দুর্ঘটনার পরপরই পিকআপভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহআলম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছে। এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag
আরও খবর




আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে