জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১।

লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। লাখাইয়ের লক্ষ্মীপুরে বাড়ির আঙিনায় যত্ন করে গাছ লাগিয়েছিলেন মহরম আলী। তবে সেটা কোনো ফলজ বা ঔষধি গাছ নয়, ছিল গাঁজার গাছ। সেখান থেকে গাঁজা সংগ্রহ করে ছোট ছোট পুতলা বানিয়ে বিক্রি করতেন তিনি। তবে সেই বাগানে এবার পুলিশের হানা, শেষ পর্যন্ত যত্নের গাঁজা গাছসহ পুলিশের জালে ধরা পড়লেন মহরম আলী(৫৫)। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: তারেক মাহমুদের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব শরীফ আহমেদের নেতৃত্বে সঙ্গীয় এস আই / মুন্না মিয়া, এসআই /বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই /অরবিন্দ বুধবার (১২ই আগস্ট) দুপুর ১২ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ২নং মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মো:মহরম আলী (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। তার বসত ঘরের পেছনে পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে রোপন করা একটা মাদকদ্রব্য গাঁজার গাছ ডাল ও পাতাসহ যা লম্বা ৮ ফুট ২ ইঞ্চি। ওজন ১ কেজি ১০০ গ্রাম মাটিতে চাষ করা অবস্থায় মাটি থেকে উত্তোলন করে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহরম আলীর বাড়িতে অভিযান চালিয়ে আঙিনায় চাষ করা ১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। লাখাই থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Tag
আরও খবর




আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৯ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে