জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপনের পিতা, সদ্য প্রয়াত ধলাই মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাখাই প্রেসক্লাবের আয়োজনে রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বুল্লা বাজারস্থ শাহ বায়েজিদ (রহ.) ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়। লাখাই প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা মরহুম ধলাই মিয়ার সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির( ব্যকস)এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই ও ৫ নম্বর করাব ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ। আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মহসিন সাদেক,প্রয়াত ধলাই মিয়ার পুত্র ও লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদুর রহমান,সাংবাদিক কামরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবি,মোহাম্মদ হারিছ তালুকদার, মোশারফ হোসেন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুমের মেয়ের জামাতা হাফেজ মাওলানা রিপন মিয়া।
Tag
আরও খবর