জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা।

লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। লাখাইয়ে বর্ষা মৌসুম এলেই লাখাই উপজেলায় সুতাংনদী সহ সারা হাওর বর্ষার পানিতে তলিয়ে যায় দেখা মেলে নৌকাভ্রমণের দৃশ্য। এ সময় প্রতিদিনই ছোট-বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে নদীতে। কিন্তু নৌকা ভ্রমণের নামে নদীতে বাজানো হয় অতিরিক্ত শব্দে ডিজে সাউন্ড বক্স।  হিন্দি ও ডিজে গানের তালে তালে চলে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন। এতে নারী, পুরুষ, হিজড়া, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো  অভিযান বা তৎপরতা দেখা যায়নি। ফলে নৌকাভ্রমণের নামে অপসংস্কৃতির চর্চা, শব্দদূষণ, মাদকের উপদ্রব বৃদ্ধি, ধর্ষণ ও যৌন নিপীড়নের  শিকার, ভয়াবহ নৌ দুর্ঘটনাসহ নানান অভিযোগ রয়েছে নদীপারের বাসিন্দা ও স্থানীয় সচেতন ব্যক্তিদের। উপজেলার বিভিন্ন নৌকাঘাটসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়,প্রতি বৃহস্পতিবার এলেই বিভিন্ন মাজার জিয়ারতের নাম দিয়ে প্রায় ৩০ মিনিট পরপর চলছে ছোট-বড় ভ্রমণ নৌকা।  নৌকাগুলো বিভিন্ন ভঙ্গিতে সাজানো। প্রতিটি নৌকায় ৫০ থেকে ৭০ জন ভ্রমণপিপাসী। হিন্দি ও ডিজে গানের তালেতালে চলছে নারী, পুরুষ ও হিজড়াদের অশ্লীল নৃত্য। পরনে তাদের দৃষ্টিকটু পোশাক। নাম প্রকাশে অনিচ্ছুক নদীপারের একাধিক ব্যক্তি বলেন, নৌকাভ্রমণের নামে চলে নানান অসামাজিক কার্যকলাপ। দিনরাত মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বাজিয়ে চলে নৌকা। দেখা যায় কথিত নর্তকী, যৌনকর্মী ও হিজড়াদের অশ্লীল নৃত্য ও মাদক সেবন। মূলত মোটা অঙ্কের টাকায় তারা এ নৃত্য করে।  নদীর পাড়ের বাসিন্দারা আরও বলেন, দিনে নৃত্যের মাধ্যমে ‘আনন্দ’ দিলেও রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় অনেকেই। যেকোনো সময় ধর্ষণ, যৌননিপীড়ন , নৌকাডুবি, হানাহানিসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বুল্লাবাজারের এক ব্যবসায়ী বলেন, নৌকাভ্রমণ আনন্দদায়ক। কিন্তু কিছু উঠতি বয়সী ছেলেমেয়ে ভ্রমণটাকে নষ্ট করছে। ভ্রমণের নামে তাঁরা অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চালায়। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।
Tag
আরও খবর