জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবক আটক।

লাখাইয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবক আটক। লাখাইয়ে মোটরসাইকেল চুরির সংগে জড়িত সন্দেহে লুক্কো মিয়া (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার(২৮ জুন) বিকেলে উপজেলার বুল্লা বাজার থেকে থাকে আটক করা হয়েছে। আটক লুক্কো মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বজলু মিয়ার পুত্র বলে জানা যায়। স্থানীয় ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ দিন আগে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির এই ঘটনার সাথে সিংহগ্রামের লুক্কো মিয়া জড়িত রয়েছেন বলে এলাকায় জানাজানি হলে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, এলাকায় অপরাধ প্রবণতা রোধকল্পে আজ রবিবার বিকেলে লুক্কো মিয়া বুল্লা বাজারে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যবসায়ীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই জানান, "এলাকায় চুরি ও অপরাধ রোধে ব্যবসায়ী ও এলাকাবাসী সর্বদা সচেতন। মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট অভিযোগে ওই যুবককে আটকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনাটি গত মার্চ মাসের এবং হবিগঞ্জ সদর উপজেলার।তাই এ বিষয়ে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর