হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে সাগরের পানিতে পড়ে শামিম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মগনামা-কুতুবদিয়া নৌপথের লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শামিম ভোলার ইলিশিয়া ঘাট এলাকার মসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি কুতুবদিয়ায় তার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মগনামা লঞ্চঘাটে এসেছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী করিমা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া যাওয়ার জন্য লঞ্চঘাটে আসার পর অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে যান শামিম। মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শামিমের স্ত্রী করিমা বেগম বলেন, আমার স্বামী আর আমি কুতুবদিয়ায় যাওয়ার জন্য মগনামা লঞ্চঘাটে আসি। হঠাৎ আমার স্বামী সাগরের পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা তাকে উদ্ধারের অপেক্ষায় আছি। এ ঘটনায় লঞ্চঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে

Tag
আরও খবর