নিহত চার জনের (ফাইল ছবি)
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর নুরুর আবছার মালিকানাধীন এফবি ফকিরা ফিশিং ট্রলারটি রবিবার(১২জুলাই২৬) বৈরী আবহাওয়ার গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারটি ডুবে যায়।ট্রলারে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, ৪ জনের নিথর মরদেহ পাওয়া গেছে। এখনও ১ জন জেলে নিখোঁজ রয়েছেন।
নিহত জেলেরা হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর বাসিন্দা মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে অমজাখালী ঘাট থেকে ১২ জন জেলেকে নিয়ে ট্রলারটি মাছ ধরার উদ্দেশে গভীর সাগরে যায়। সোমবার ভোরে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় সাত জেলে সাঁতরে অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। এদিকে অন্যান্য মাছ ধরার ট্রলারের সাহায্যে ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়া উপকূলের স্টিমারঘাট এলাকায় নিয়ে আসার পর ট্রলারের ভিতর থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হলেও নাছির উদ্দীন নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, ট্রলার ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলে নাছির উদ্দীনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
১ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে