জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুতুবদিয়া- মগনামা নৌপথে চালু হচ্ছে সি-ট্রাক

বহু প্রতীক্ষিত স্বপ্নের সি-ট্রাক অবশেষে উদ্বোধনের মাধ্যমে কুতুবদিয়ার মানুষের নৌপথে যাতায়াত দুর্ভোগের কিছুটা অবসান ঘটতে যাচ্ছে। রবিবার সকাল ১১টায় পেকুয়ার মগনামা জেটিঘাটে কুতুবদিয়ার নৌপথে “এস টি ভাষা শহীদ জব্বার” নামের সি-ট্রাকটির উদ্বোধন করা হবে। এতে একসঙ্গে প্রায় ২৫০ জন যাত্রী বহন করা যাবে।

জানা গেছে, সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন এ সি-ট্রাক উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে উদ্বোধনের জন্য শনিবার একটি সি-ট্রাক পেকুয়া উপজেলার মগনামায় আনা হয়েছে। সি-ট্রাকটি এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট সাজানো হয়েছে।

সি-ট্রাক চালুর খবরে দ্বীপবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। তবে নিরাপদ ও সহজ যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ফেরি ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন কুতুবদিয়াবাসী।

Tag
আরও খবর