কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ডিসেম্বর ২০২৫) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এর দোয়া মাহফিল হয়।এতে, দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার আমীর, জনাব আ স ম শাহারিয়ার চৌধুরী, জনাব মাওলানা নুরুল আমিন সেক্রেটারী এবং জনাব মাওলানা ওসমান গণি, সভাপতি, কৈয়ারবিল ইউনিয়ন, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির, কুতুবদিয়া উপজেলা, জনাব রেজাউল করিম রাজু, সভাপতি, লেমশীখালী ইউনিয়ন, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির, কুতুবদিয়া উপজেলা, জনাব শামসুল আলম, সেক্রেটারী, বড়ঘোপ ইউনিয়নসহ উপস্থিত আহমদ নুর, সভাপতি, বড়ঘোপ ইউনিয়ন, মোবারক হোছাইন, সভাপতি, বড়ঘোপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেড়ারেশন প্রমুখ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুম শহীদ শরীফ ওসমান হাদির ইসলামী জীবনাচরণ, নৈতিকতা ও দ্বীনের পথে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, যা মরহুমের জীবনে প্রতিফলিত হয়েছিল।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য দান এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে জনাব মাওলানা নুরুল আমিন এর মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
১ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে