জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুতুবদিয়ায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মোহাম্মদ ছাইফ উল্লাহ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছাইফ উল্লাহ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।এর মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক হিসেবে উত্তর লেমশীখালী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ছাইফ উল্লাহ  নির্বাচিত হয়েছে।এছাড়া উনি ২০১৮ সালেও উপজেলা  শ্রেষ্ঠ সহকারী শিক্ষক  নির্বাচিত হয়েছিলেন।

তথ্য নিয়ে জানা যায়, তিনি কুতুবদিয়া উপজেলার বাংলা মাস্টার ট্রেইনার, কুতুবদিয়া উপজেলা অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক ধূরুং ক্লাস্টার করোনা কালীন পাঠদান পরিচালনাকারী এবং করোনা কালীন  বিদ্যালয় থেকে নিয়মিত গুগলমীটে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ পরিচালনা করতেন। এছাড়া 'রুম টু রিড' এর বাংলা মাস্টার ট্রেইনার, কম্পিউটারের একজন দক্ষ প্রশিক্ষক, নিয়মিত বাংলা শিক্ষক এবং প্রথম শ্রেণির এস আরএম বা পড়ার ঘন্টা শিক্ষক।বিদ্যালয়ের যে কোনো কাজ  তিনি নিজ দায়িত্বে আন্তরিকতার সাথে করেন।

অসহায় ও হতদরিদ্র  শিক্ষার্থীদের নিজের ক্ষুদ্র তহবিল থেকে প্রতিবছর ড্রেস ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করে যাচ্ছেন। নিয়মিত অনুপস্থিত  শিক্ষার্থীদের বাড়ি ভিজিটিং সহ অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর রাখেন।  সকল শিক্ষক ও অভিভাবকদের সাথে তার যথেষ্ট সুসম্পর্ক।

তিনি বলেন, আমি আমার পরিবারের মতো, আমার শিক্ষার্থী ও বিদ্যালয়কে বেশি ভালোবাসি।কারণ আমি এই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেছি এবং উচ্চ শিক্ষা শেষ করার পর আমি একই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছি।এই বিদ্যালয়ের সাথে আমার শৈশব, আমার বেড়ে ওঠা, আমার শিক্ষার সূচনাসহ অনেক স্মৃতি জড়িয়ে আছে। বর্তমানে আমার নিজের ২জন ছেলে-মেয়ে আর আত্মীয় স্বজনের সকল ছেলে-মেয়ে এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে। তাই এই বিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য বেশি বলে মনে করি।

শিক্ষার্থী ও বিদ্যালয় নিয়ে এতো স্বপ্ন এবং এতো উদ্যম এই গুণী শিক্ষকের। এরই ধারাবাহিকতায় উনি সহ সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ফলাফলে শীর্ষে থাকে   এবং সর্বোচ্চ বৃত্তি লাভ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে  প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ দেশ সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে উত্তর লোমশীখালী সরকারী প্রা: বিদ্যালয় ২য় স্হান অর্জন করেন।কক্সবাজার জেলায় সাড়া জাগিয়ে দেয়।পুরো দ্বীপ তথা কক্সবাজার জেলার প্রাথমিক শিক্ষা পরিবারে আলোড়ন সৃষ্টি হয়।

Tag
আরও খবর