জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নিখোঁজের ৪৪ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীরের মরদেহ উদ্ধার।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ  ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদের (২৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। 


বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো: জানে আলম।


এর আগে সোমবার (১২ই জুন) বিকাল পৌনে ৪টার দিকে কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। তানভীর বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তারা বাবা আব্দুল মালেক বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। 


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, 

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে।


এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদীতে রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তারা সাঁতরে গড়াই নদীর এপার থেকে ওপারে ওঠার চেষ্টা করেন। 


এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী, কুষ্টিয়া ও খুলনা  ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের ৪৪ ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের ১৫০ মিটার দক্ষিণে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

Tag
আরও খবর
কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন নিলেন বিএনপির ‍রুমি

২৭৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে






অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জরিমানা

৯০৫ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে