জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুলিয়ারচরে গুলি সহ ফাইপগান উদ্ধার, গ্রেফতার ১ জন

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেফতার কৃত আসামির তথ্য মতে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি পাইপগান এবং ১৭ রাউন্ড তাজা সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার ডা. এ.এম ফরহাদ হোসেন এর সার্বিক দিক নিদের্শনায়, সহকারী পুলিশ সুপার (ভৈবর সার্কেল) ফায়জুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নূরুন্নবী, বিপি-৭৫০২০২৮৭২৭ অফিসার ইনচার্জ, কুলিয়ারচর থানা এর নেতৃত্বে এসআই (নিঃ) সুজন বিশ্বাস, বিপি-৮৭১৪১৬৫৯৪৪ সহ একটি চৌকস অভিযানীক টিম বুধবার (৭ জানুয়ারি) রাত ৩.৪৫ ঘটিকার সময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে পুলিশ। 

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মো. নূরনবী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, কুলিয়ারচর থানার, এফআইআর নং-৬, তারিখ- ১১/১২/২০২৫ খ্রি., ধারা-৬(২) এর (অ)/৬(২) এর (আ) /৬(২) এর (উ)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; তৎসহ 19(f) The Arms Act, 1878 মূলে এই অভিযান পরিচালনা করা হয়। মামলাটি তদন্ত অব্যাহত আছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর