জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে গত বছরের তুলনায় এবছর ভালো ফলন হওয়ার আশাবাদী কৃষকরা। ভালো দাম পেলে কৃষকেরা লাভবান হবেন এমনটাই আশাবাদী তারা। উপজেলায় মাঠে মাঠে এখন সোনালী আমন ধান কাটা ও মাড়াইয়ের দৃশ্য চোখে পড়ার মতো। যেন উৎসবমুখর পরিবেশে কৃষকরা মাঠে কাজ করছেন।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ধান কেটে ক্ষেতের জমিতেই মাড়াই করছেন কৃষকেরা।বাড়তি ঝামেলা ছাড়াই ক্ষেতের মধ্যেই ধান মাড়াই, ধান শুকনো, খড় শুকনো ও ধান বাজারজাতসহ সকল কাজ সম্পাদন করছেন কৃষকরা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৭০ হেক্টর। এর মধ্যে  হাইব্রিড ২ হাজার ৯৬৫ হেক্টর, রুপসী ১২ হাজার হেক্টর এবং স্থানীয় ৫ হেক্টর। গত বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ৯৩৫ হেক্টর। যা গত বছরের চেয়ে ৩৫ হেক্টর বেশি। এবছর এখন পর্যন্ত ধান কর্তন করা হয়েছে ৭০ হেক্টর ।


উপজেলার বাহাগিলী ইউনিয়নের কৃষক আবু হানিফা বলেন, এবছর ৫ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। গত বছরের তুলনায় এবছর ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি ভালো দাম পেলে লাভবান হবো।


নিতাই ইউপি'র কাছারীপাড়ার কৃষক আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত দুই বিঘার ধান কর্তন করেছি। কিন্তু গত বছরের তুলনায় এবছর ফলন কম হওয়ায় মনে হয় লোকসান গুনতে হবে।কারণ প্রতি বিঘা জমিতে চাষাবাদে খরচ হয়েছে ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা। কিন্তু ভালো ফলন না হওয়ায় প্রতি বিঘায় ধান হচ্ছে ২০ থেকে ২২ মণ। তবে খড়ের দাম থাকায় খরচ বাদ দিলে এ বছর কিছুটা লাভের আশা করছেন তিনি।


উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন, এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৯৭০ হেক্টর। এখন পর্যন্ত ৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এই মাসের মধ্যেই প্রায় সব ধান কাটা হয়ে যাবে। দামও ভালো পাবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে