নড়াইল-২ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে কোটাকোল ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো সরগরম প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর কোটাকোল ইউনিয়ন এর বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে তিনি স্বামীর জন্য 'কলস'' প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে তিনি বিগত সরকারের আমলের প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন:
"বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যখন নড়াইলে বিএনপির কার্যালয়গুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমার বাড়িই ছিল নেতাকর্মীদের আশ্রয়স্থল। আমার বাড়ি থেকেই দলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অপরাধে একাধিকবার আমার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।"
বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, এই আসনে আলহাজ্ব মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে তার সেই মনোনয়ন কেড়ে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে হামলা, মামলা ও ষড়যন্ত্রের শিকার হলেও মনিরুল ইসলাম রাজপথ ছাড়েননি এবং দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
নির্বাচনী প্রতিশ্রুতি
উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার নড়াইল-২ আসনের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আলহাজ্ব মনিরুল ইসলামকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
১১ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪০ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৪৪ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে