জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

 




 নড়াইলের লোহাগড়ায় বিএনপি'র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধামমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি)  বেলা  সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর  ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।


লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায়  বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার,

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার মন্ডল, জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, প্রমুখ। 


এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুরুল সাঈদ বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকে মিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, উপজেলা কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা যুব নেতা মো. লিয়াকত হোসেন লিপু সহ জেলা, উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।



আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে