জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ

কলেজ নাম ফলক






জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ এর নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। 


বুধবার (১৪ জানুয়ারি) লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


গত ৬ জানুয়ারি উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


নড়াইলের লোহাগড়া পৌরসভার প্রাণকেন্দ্রে সবুজের সমারোহে ১৪ একর সম্পত্তির উপর ১৯৬৮ সালে স্থাপিত হয় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ।

  এ কলেজটি মৌ. আলতাফ উদ্দিন, অধ্যাপক নূর মোহাম্মদ মিঞা, শা.ম আনয়ারুজ্জামান, কাজী আব্দুল ওয়াহাবসহ বিদ্যানুরাগী বিশিষ্টজনের 

ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে লোহাগড়া উপজেলার এটি প্রাচীনতম কলেজ।২০১৩ সালের ১১ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। অত্র কলেজে এইচএসসি, ডিগ্রী ( পাস কোর্স) এবং ৪ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।


অত্র কলেজটিতে ৬ তলা বিশিষ্ট ১ টি বিজ্ঞান ভবন, ৪ তলা বিশিষ্ট ১ টি আইসিটি ভবন, ৩ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, ২ তলা বিশিষ্ট ২ টি কলা ও ১ টি ব্যবসায় শিক্ষা ভবন, ২ টি টিনসেড, লোহাগড়ার কৃতি সন্তান লে. মতিউর  রহমানের নামে রয়েছে ১ টি অডিটোরিয়াম, ১ টি মসজিদ ও ১ টি মন্দির। ফুলের বাগান সৃজন, শহিদ মিনার ও নতুন গেট এবং কলেজের দক্ষিণ পাশে একটি বড় খেলার মাঠ রয়েছে।


এছাড়াও অধ্যক্ষ প্রফেসর মো. রেহবার দারাজসহ বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫ জন সহকারী অধ্যাপক এবং ২০ জন প্রভাষক অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে নিয়মিত পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


লোহাগড়া সরকারি আদর্শ কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।


উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেহবার দারাজ কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, এই সাফল্য অর্জনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সম্মানিত শিক্ষকবৃন্দ,  শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী আমাদের ওপর আস্থা রাখার জন্য এবং সর্বদা পাশে থাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই।  এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। লোহাগড়া সরকারি আদর্শ কলেজ আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রাখবে, ইনশাআল্লাহ।



আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে