জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা


 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে  লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মতিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। 


লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন , লোহাগাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস

 প্রমুখ।


এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী সোহেল রানা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে