জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ এর এমপি প্রার্থী তাজুল ইসলামের মতবিনিময়


নড়াইলের লোহাগড়া উপজেলায়  কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর "পীর সাহেব চরমোনাই" মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


 ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি  মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ইসলামী আন্দোলন নড়াইল জেলার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা।সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সভাপতি মুফতি ওমর ফারুক।


এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক,  সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম বলেন, আমি মাসিক ২ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এই দলে যোগদান করেছি। কারন আমি চাই এ দলের  মাধ্যমে   মানুষের জন্য কিছু করতে। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কিছু করতে পারলেই আমার সার্থকতা। আমি অর্থ আয় করতে এখানে আসিনি,মানুষের সেবা করতে এসেছি। 


এসময় লোহাগড়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


 মতবিনিময় সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে উঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে। 

আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে