জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়াইলে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার -মো:রবিউল ইসলাম



 

 



নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেছেন, সাংবাদিক ও পুলিশ একত্রে কাজ করে নড়াইল জেলাকে অপরাধমুক্ত করবে। তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা অগ্রিম তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সভাকক্ষে নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


পুলিশ সুপার বলেন, "সাংবাদিক ও আমরা একত্রে কাজ করব এবং আপনাদের সহযোগিতায় সকলে মিলে নড়াইল জেলাকে অপরাধমুক্ত করব। আপনারা অগ্রিম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আমাদের যেকোনো অর্জন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্রসহ যেকোনো উদ্ধার, আসামি গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করব।"


তিনি আরও বলেন, "আমি নড়াইলে আসার আগে নড়াইল সম্পর্কে কিছুটা জেনে এসেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি মাদকমুক্ত নড়াইল উপহার দেওয়ার চেষ্টা করব।"


পরিশেষে নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপার সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, কার্তিক দাস, খায়রুল আরেফিন রানা, তারিকুজ্জামান লিটু, সজিব রহমান, আল আমিন প্রমুখ।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, বিশেষ শাখার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে