জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল

প্রেম-ভালোবাসায় ব্যর্থ হয়ে ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে সেই সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামের যুবক তারিকুল ইসলাম (২৫)। তিঁনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করেন তিঁনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন তিনি।

তারিকুল ইসলাম জানান, তিনি একসময় একজনকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার সম্পর্ককে ঘিরে তাঁর জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়েছে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তিঁনি। তিঁনি আরোও বলেন, আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

এদিকে তারিকুলের এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে ভিন্নভাবে দেখলেও তারিকুলের ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিঁনি মূলত অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানিয়ে নতুন জীবনে ফেরার প্রতীকী ঘোষণা দিয়েছেন।

স্থানীয়দের কেউ কেউ জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েন। তবে তারিকুলের এই আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। তারিকুলের এই ঘটনা এখন স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ‘ব্যতিক্রমী ব্রেকআপ’ হিসেবে দেখছেন। 

Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে