জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক ​‘হামার কোনো ট্যাকা-পয়সার দরকার নাই বাবা, হামার কোল খালি করে যে এজেন্সির লোকেরা হামার ছলক মরণের মুখে ঠেলে দিছে, হামি তাগে বিচার চাই। সরকার যেন হামার ছোলেক হামার কোলত ফিরত দেয়!’ ​কান্নাজড়িত কণ্ঠে নিজের আঞ্চলিক ভাষায় এভাবেই নিজের বুকফাটা আকুতির কথা বলছিলেন মুর্শিদা বেগম। তার ছেলে সোহেল রানা বর্তমানে দূর রাশিয়ার যুদ্ধক্ষেত্রে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুবাই যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাইগ্রামের এই যুবকের জীবন এখন কামানের গোলার সামনে বিপন্ন। ​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস আগে ‘হক এজেন্সি’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দুবাই যাওয়ার চুক্তি করেন হাফিজার রহমানের ছেলে সোহেল রানা। এজন্য বিভিন্ন এনজিও এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ঋণ নেয় তার পরিবার। কিন্তু দুবাই নিয়ে যাওয়ার কথা থাকলেও প্রতারক এজেন্সি কর্তৃপক্ষ তাকে কৌশলে পাঠিয়ে দেয় রাশিয়ায়। ​সেখানে পৌঁছানোর পর এজেন্সির স্থানীয় চক্রের যোগসাজশে সোহেলকে বাধ্য করা হয় রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় স্বয়ং সোহেল রানা তার এই দুরবস্থার কথা স্বীকার করেছেন। ভিডিওতে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে সোহেল জানান, ইতোমধ্যে তাদের টিমের ৩ জন সদস্য যুদ্ধে নিহত হয়েছেন। যেকোনো মুহূর্তে তারও নিজের জীবন প্রদীপ নিভে যেতে পারে। ​এদিকে ছেলের এই ভিডিও বার্তা দেখার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার মা মুর্শিদা বেগম। পুরো পরিবারে এখন চলছে আহাজারি। ঋণের বোঝা মাথায় নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা। ​ভুক্তভোগী পরিবারের দাবি, যে প্রতারক চক্র টাকার লোভে পড়ে সোহেলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, অবিলম্বে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি দেওয়া হোক। একই সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সোহেলকে সুস্থ শরীরে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে, সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার স্বজনেরা।
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে