জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালাইয়ে ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই; বিএনপি নেতা আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল যোগে টাকা সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ও তার সহকারীর পথরোধ করে মারধর ও নগদ ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিয়ালা গ্রামের নুর আলমের ছেলে নাজিমুদ্দিন একজন আড়ৎ ব্যবসায়ী। গত মঙ্গলবার (৩ মার্চ) দিনভর তার সহকারী আব্দুল আলীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন বাজার থেকে টাকা সংগ্রহ করেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে তারা মাত্রাই–বিয়ালা সড়ক হয়ে বকুল মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এসময় অভিযুক্তরা মোটরসাইকেল থামিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আব্দুল আলীমকে এলোপাতাড়ি মারধর করে তাদের কাছ থেকে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আহত ব্যবসায়ীর বাবা নুর আলম বাদী হয়ে কালাই থানায় বিএনপি নেতা হারুনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ প্রধান আসামি হারুনকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিরা হলেন, হারুনের ভাই মামুনুর রশিদ, একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ। পুলিশ জানিয়েছে, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার প্রত্যক্ষদর্শী আমির হোসেন জানান, “হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ ১০ থেকে ১২ জন লোক ব্যবসায়ী ও তার সহকারীকে মারধর করে সাড়ে আট লাখ টাকা নিয়ে যায়। এলাকায় তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত।” মামলার বাদী নুর আলম বলেন, টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই। কিন্তু আমার ছেলেকে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে, তার বিচার চাই। সেই আশাতেই মামলা করেছি।” এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,“ঘটনার পরপরই প্রধান আসামি হারুনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে