জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ক্ষেতলালে দুই প্রভাষকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দিঘীপাড়ায় এক প্রভাষক আরেক প্রভাষকের জমি দখল ও এসিল্যান্ডকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রভাষক কৃষ্ণপদ দেবনাথ। ২৫ আগস্ট (সোমবার) দুপুর ২টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। জানাগেছে, প্রভাষক কৃষ্ণপদ দেবনাথের সাথে একই মহল্লার রণজিৎ দেবনাথ নামে আরেক প্রভাষকের জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলছিলো। এবিষয়ে বিজ্ঞ আদালত ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই প্রতিবেদন রণজিৎ দেবনাথের বিপক্ষে যাওয়ায় এসিল্যান্ড উৎকোচ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে এমন অভিযোগে ২৪ আগস্ট সংবাদ সম্মেলন করেন রণজিৎ। এবিষয়ে কৃষ্ণ চন্দ্র দেবনাথ ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আমার পিতা ১৯৫৬ সালে ক্ষেতলাল মৌজায় ২১ শতক জমি ক্রয় করেন এবং অদ্যবধি পর্যন্ত সরকারি গেজেট ভুক্ত সকল কাগজপত্রদি আমার পিতার নামে প্রস্তুত হয়। একই গ্রামের রনজিৎ চন্দ্র দেবনাথ জোরপূর্বক ওই জমিতে অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আমি আদালতে একটি মামলা দায়ের করি। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা দু’দফা সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। কৃষ্ণপদ দেবনাথ আরো বলেন, প্রতিবেদনটিতে অসন্তুষ্ট হয়ে প্রতিপক্ষ রনজিৎ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষের মিথ্যা অভিযোগ তোলে এবং ইউটিউবে অপপ্রচার চালায়। আমি এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রণজিৎ চন্দ্র দেবনাথ বলেন, এসিল্যান্ড তদন্তে এসে তার পাতানো লোকদের থেকে তথ্য নিয়েছে। আমি জানতে পেয়ে কাগজপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে গেলে তিনি বলেন “বাবা কাগজপত্র রেখে যান পরে দেখব।” এতে আমার অনুমান হয় অতিরিক্ত উৎকোচের বিনিময়ে বিজ্ঞ আদালতে একতরফা প্রতিবেদন দাখিল করেছেন তিনি।
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে