জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুস্থদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুস্থদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ



(২৩ জুলাই) শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি তাঁর ঐচ্ছিক ও ব্যক্তিগত তহবিল থেকে অসচ্ছল দুস্থদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ করেন।

সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে নয়জন  প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার,দুইটি গরু,দুটি ছাগল ও একটি বাইসাইকেল তাদের প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি।

অনুষ্ঠানে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। উপজেলায় ৩০ জন নারী পুরুষ ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মোট পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করেছেন বলে জানান।
আরও খবর