জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে  উপজেলার পাকরী বাজার,রায়েদ বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

গতকাল (০৪ জুন ) রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন এ অভিযান পরিচালনা করেন।


এ-সময় কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এদিকে পণ্যের মেয়াদোর্ত্তীণ, মূল্য তালিকা ও বিএসটিআইএর অনুমোদন না থাকার অপরাধে মুদি দোকান ও ফার্মেসীসহ তিন দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৩৯ ধারায় তিনটি মামলায়  মোট ১২০০০/- টাকা জরিমানা আদায় করেন ইউএনও। এসময় করাতকলে সরকারি বন উজার করা অবৈধভাবে কেটে আনা ৩৫টি গজারি গাছও জব্দ করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা রাতের আঁধারে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে এধরণের কাজ করে আসছিলো এবং বাজার এলাকায় অবৈধভাবে বিভিন্ন রাস্তা দখল করে একশ্রেণির লোকজন দোকানপাট বসিয়ে দেদারসে ব্যবসা করে আসছিলো। 

অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযানে সহায়তা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশচিত্র কে বলেন,  প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর