জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

কালুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

কালুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সারা দেশে চলছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার (১ জুন) দিনব্যাপী এ কর্মসূচিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার ২২ হাজার শিশুকে ক্যাম্পেইনের মধ্যদিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ সময় ভরাপেটে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ১৬৮ টি কেন্দ্র নির্ধারণ করে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন। এ সময় তিনি বলেন, অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। যাদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,মেডিকেল অফিসার ডা: শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর