নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালুখালীর প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদ সুমন


জুয়েল সরদার,কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীক নিয়ে মাহমুদ হাসান সুমন। উপজেলা ৭ টি ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও পত্যন্ত এলাকায় গণসংযোগ করে তালা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

কালুখালী ঘুরে গতকাল ৩০শে এপ্রিল দেখা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছে। এ সময় তিনি প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন, কথা বলছেন, নিজের নির্বাচনী লিফলেট তুলে দিয়ে তালা প্রতীকে ভোট প্রত্যাশা করেন।

গনসংযোগকালে মাহমুদ হাসান সুমন বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন অসহায় মানুষের পাশে থাকার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। আমার সফলতার জন্য সর্বস্তরের মানুষ আমার পাশে আছে। তবে তরুন প্রার্থী হওয়ায় নতুন ভোটাররা আমাকে বেশি পছন্দ করে। তরুনরা সর্বক্ষন আমার পাশে থেকে ভোট চাইছে।

কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, এবারের নির্বাচনে ৭টি ইউনিয়নে সর্বমোট ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ৭০ হাজার ৬০৫ জন, নারী ভোটার ৬৭ হাজার ২৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ৭টি ইউনিয়নের মোট ৫০ টি কেন্দ্রে ৩০৬ টি স্থায়ী ও ১৫ টি অস্থায়ী সহ ৩২১ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

Tag
আরও খবর