জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালকিনিতে নিখোঁজ এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার!

কালকিনিতে নিখোঁজ এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার!


মাদারীপুরের কালকিনিতে আব্দুল জলিল শিকদার(৭৫) নামে এক নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল জলিল উপজেলার মাঝেরকান্দি গ্রামের আহম্মাদ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, কালকিনি উপজেলা এলজিইডি অফিস সহকারী আব্দুল জলিল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন সন্ধান পাননি নিহতের পরিবারের লোকজন। শনিবার সকালে স্থানীয় কৃষকরা পাটখেতে কাজ করতে গিয়ে আব্দুল জলিলের লাশ উপরে পড়ে থাকতে দেখে আত্নচিৎকার করেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, আব্দুল জলিলের লাশ পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা আমার জানা নেই। এব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আব্দুল জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়না তদন্ত  করিলে জানা যাবে।

Tag
আরও খবর