জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডাসারে দুই পক্ষের সংঘর্ষ ॥ মহিলাসহ আহত-৭’ গ্রেফতার-২

ডাসারে দুই পক্ষের সংঘর্ষ ॥ মহিলাসহ আহত-৭’ গ্রেফতার-২


মোঃ মানিক তালুকদার 

ডাসার, কালকিনি উপজেলা  প্রতিনিধি:--


 মাদারীপুরের ডাসারের নবগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মহিলাসহ ৭ জন আহত হয়েছে।


 আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। 


আজ রোববার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম সরেজমিনে গিয়ে উভয় পক্ষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


 এবং এ ধরনের ঘটনা যাতে পূনরায় না ঘটে সেদিকে খোয়াল রাখার জন্য উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান ও জনগনেরকে সহ সকলকে নির্শেশ প্রদান করেন।


পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয়রা। খবর পেয়ে ওই অনুষ্ঠান দেখতে যান একই গ্রামের বেশ কয়েকজন যুবক।


 পরে সেখানে বসে উভয় পক্ষের মাঝে প্রথমে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এর জের ধরে নাদিম, শফিকসহ বেশ কয়েকজনকে প্রতিপক্ষরা মারধোর করে।


 পূনরায় এর জের ধরে গত শুক্রবার বিকেলে একই গ্রামের কদমপট্টি নামকস্থানে বসে সাব্বির, আসিব, আফজাল, লিমনসহ বেশ কয়েকজন মিলে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়।


 এতে করে অভি সরকার, অভিজিৎ, অমিত, ব্রত ও রিনাসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন লোক আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


 এদিকে এই সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী অমল সরকার। পরে জেলা পুলিশ সুপার মাসুদ আলমের নির্দেশনায় ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী সফিক ও লিমনকে গ্রেফতার করেন। 


অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মাসুদ আলম সরেজমিনে গিয়ে উভয় পক্ষের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং এ ধরনের ঘটনা যাতে পূনরায় না ঘটে সেদিকে খোয়াল রাখার জন্য উপস্থিত সবাইকে বলে দেন।


 এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মার্মা ও ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান প্রমুখ।  


এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tag
আরও খবর