জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বগুড়ার শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


আব্দুল মোমিন, 

বগুড়ার শেরপুরে এক গৃহবধুর ঝুলন্ত রাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। ২৫ মে বৃহস্প্রতিবার   উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামুজা গ্রাম থেকে মারিয়া বেগমের (২২) নামের এক ভারসাম্যহীন গৃহবধূর  লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। জানা যায়, মারিয়া বেগম উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রামের মো. কাওসার এর স্ত্রী। শেরপুর থানা পুলিশ গত বুধবার দিবাগত রাত ১০ টায় লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২৫ মে) লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, গৃহবধূর স্বামী পেশায় একজন কৃষক।  বুধবার বিকালে গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে যান। পরে বিকাল পৌনে পাঁচটায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোবার ঘরে সিলিং ফ্যানে সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।  ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, প্রায় ৫ বছর আগে কাওসারের সাথে তার মেয়ে মারিয়ার বিয়ে হয়। মেয়ের স্বামীর বাড়ি তার বাড়ির পাশে। তার মেয়ে অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ের চিকিৎসাও চলছিল।

এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

Tag
আরও খবর


কাহালুতে মাদক ব্যবসায়ী সহ আটক ০৩

৯৬১ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে