জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বগুড়ায় ফেসবুকে কটূক্তি করায় বিএনপির দুই নেতার প্রবেশন দণ্ডসহ জরিমানা

নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দৈনিক পত্রিকার প্রকাশককে কটূক্তির দায়ে বগুড়ায় বিএনপির দুই নেতাকে এক বছরের প্রবেশন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তাদের মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ১৬ই এপ্রিল
(রবিবার)বেলা ৩টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- বিএনপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়া গোর্কি।


বগুড়া জেলা আদালতের সরকারি কৌঁসলি (পিপি) ইসমত আরা জানান, জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা বাদীকে আর বাকি এক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।


আসামি পক্ষের আইনজীবী মাহমুদুর রহমান রুমন জানান, রায়ে তাদের দুজনকে বাদীর কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেন। পাশাপাশি ২০টি বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়া এবং সাইবার সচেতনা বিষয়ক কর্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতে জরিমানার অর্থে দুই লাখ টাকা জমা দেওয়ায় তাদেরকে কারাভোগ করতে হবে না। তবে আদালতের শর্ত অনুযায়ী তিন মাস পর পর হাজিরা দিতে হবে।


এক্ষেত্রে আইন অমান্য করলে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আরও এক লাখ টাকা জরিমানাসহ তিন লাখ টাকা জরিমানা করা হবে। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


মামলার বাদী বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক মহাস্থান’-এর প্রকাশক তানভীর আলম ওরফে রিমন জানান, ২০২০ সালের ১৬ নভেম্বর ‘হেনা গংদের কাছে জিম্মি বগুড়া বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। ওই প্রতিবেদন প্রকাশের পাঁচদিনের মাথায় ২০২০ সালের ২১ নভেম্বর যুবদল নেতা আদিল শাহরিয়া গোর্কি ফেসবুকে তার বিরুদ্ধে কটূক্তি করেন। তার ৮ দিন পর ২০২০ সালের ২৯ নভেম্বর বিএনপি নেতা আলী আজগার তালুকদার হেনাও অনুরূপভাবে তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করে পোস্ট দেন।


তিনি বলেন, বিষয়টি জানার পর আমি ২০২১ সালের ১ জানুয়ারি ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করি। পরবর্তীতে মামলাটি রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর আদালতের নির্দেশে পুলিশের পক্ষ থেকে ২০২১ সালের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। দীর্ঘ শুনানির পর আজ আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আদালত।


আরও খবর


কাহালুতে মাদক ব্যবসায়ী সহ আটক ০৩

৯৬১ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে