জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু

​জয়পুরহাটে দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আধুনিক বাস সার্ভিস ‘ব্লু লাইন এক্সপ্রেস’। 
 
রবিবার রাত ১০ টার দিকে  শহরের সদর রোডে অবস্থিত কাউন্টারে এই নতুন কোচের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
 
উদ্বোধনী ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট জেলা সম্মানিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ব্লু লাইন এক্সপ্রেস এর জয়পুরহাট জেলার কাউন্টার ম্যানেজার মীর শহীদ ফরহাদ।
 
এ সময় আরও আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলা কমিটির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বাস মালিক-শ্রমিক নেতা ও সুধীজনরা। 
 
​উদ্বোধন শেষে যাত্রী সাধারণের নিরাপদ ভ্রমণ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
 

সংশ্লিষ্টরা জানান, এসি বিজনেস ক্লাস, সুইট ক্লাস স্লিপিং,নন এসি আধুনিক সুবিধা সম্বলিত এই বাস সার্ভিসটি জয়পুরহাট-ঢাকা রুটের যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করবে। 
Tag
আরও খবর