জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋন মওকুফের বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।

এসময় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ মেঃ রাব্বু হোসেন, দপ্তর সম্পাদক অশোক কুমার গৌড়, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য জুয়েল শেখ, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজু, এম রাসেল, মাহফুজুর রহমান রিভু, আব্দুল হাইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, জয়পুরহাট জেলায় স্থানীয় জনের প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলার উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩ টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে। তার মধ্যে কার্ড পেয়েছে ৩৪৩ জন। তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটার ৯টি খাল খনন শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় বৃক্ষ রোপনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসুচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিবরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋন, ডিজিটাল সেবা ও ভুর্তিকি পাবে। অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকার প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag
আরও খবর