জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ। আর আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজের সাথে হাজীপাড়ার তৌফিকুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুই পক্ষের অবিভাবকের মধ্যে মিমাংসার কথা চলছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা না হলে ছেড়ে দেওয়া হবে।
Tag
আরও খবর