জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান

জয়পুরহাট সদর উপজেলাধীন বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ৪ বছর ধরে আইনী লড়াইয়ে শেষে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।
গত ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বম্বু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল মার্কা) আতাউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন (নৌকা মার্কা) তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম মোল্লা।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর আতারউর রহমানকে ১২১ ভোটে পরাজিত দেখিয়ে সামছুল আলম মোল্লাকে বিজয়ী ঘোষনা করা হয়। এরপর নির্বাচনী ফলাফলের বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আতাউর রহমান বাদি হয়ে নির্বাচন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় মামলা চালানোর পর উচ্চ আদালতের নির্দেশে পূর্বের ফলাফল অবৈধ ঘোষণা করে আতাউর রহমানের পক্ষে রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্বের আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি নির্বাচন ট্রাইব্যুনালের রায়ও বহাল রাখা হয়েছে।এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের এই রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি।আমি গত মাসের ৩০ শে এপ্রিল শপথ গ্রহণ করেছি এবং আনুষ্ঠানিকভাবে জনগণকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্বভার পালণ করছি। এই ইউনিয়ন বাসির উদ্দেশ্যে আমার বার্তা সততা, নিষ্ঠা ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিত্বে দায়িত্ব পালন করবো।

Tag
আরও খবর