জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার

জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান। তবে ম্যানেজার এতে আপত্তি জানালে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।

একপর্যায়ে তিনি শোরুমের টেবিলে থাকা ক্যাশ ড্রয়ার জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করেন। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় চিৎকার শুনে পাশের দোকানের কর্মচারী শাহ আলম বাবু ও বাড়ির মালিক সুমন চৌধুরী এগিয়ে এলে ইব্রাহিম ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার বাদী ও শোরুমের ম্যানেজার মাসুদ রেজা জানান, ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার হুমকিতে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। পরবর্তীতে শোরুম মালিকের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানাম, দ্রুত বিচার আইনে একটি মামলা গ্রহণ করে অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর