জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

জোছনার আলোয় পড়া সেই মেয়েটি আজ সফল উদ্যোক্তা (রুবা) শারমিনের প্রেরণাদায়ী যাত্রা

রুবা শারমিন একজন সহজ-সরল, বিনয়ী ও সৎ মনের মানুষ। সবসময় হাস্যোজ্জ্বল এই নারী শুধু নিজের জীবনের জন্য নয়, সমাজের জন্যও এক ইতিবাচক দৃষ্টান্ত। যশোরের মেয়ে রুবা বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী, জীবনের প্রতিটি ধাপে নিজের যোগ্যতা ও সততার পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন Royal TV Limited-এর Vice Chairman পদে, যা নিঃসন্দেহে তার জীবনের এক অসাধারণ সাফল্য। পাশাপাশি একজন Digital Creator হিসেবেও রুবা শারমিন নিজের সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্য পরিচিতি গড়ে তুলেছেন। তিনি Govt. B.L University College, Khulna থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন। একজন শিক্ষার্থী হিসেবেও ছিলেন আদর্শ, পরিশ্রমী ও নিষ্ঠাবান। শৈশবের সংগ্রাম ও স্মৃতি রুবা শারমিন বলেন, “আমি যশোরের মেয়ে। আমার লেখাপড়া যশোর ও খুলনাতেই। বড় বোন খুলনায় থাকতেন, তাই আমি বেশিরভাগ সময় তার বাসাতেই বড় হয়েছি। আমরা পাঁচ বোন ও এক ভাই — বাবা ছিলেন আর্মিতে, কিন্তু আমি বাবাকে তেমন একটা দেখিনি। নানির বাড়িতেই বড় হয়েছি। নানির খুব কঠোর নিয়ম ছিল রাত আটটার পর লাইট জ্বালানো যেত না। তখন জোছনার আলোয় পড়াশোনা করতাম। সারা রাত ফ্যান চালানোও নিষেধ ছিল, কারণ নানিকে কেউ বলেছিল জোরে ফ্যান চললে নাকি বিদ্যুতের বিল বেশি আসে। গরমে কষ্ট হলেও সেই নিয়ম ভাঙিনি।” তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, “আমাদের সংসারে ছিল সীমিত সামর্থ্য। অল্প মুড়িও মা আমাদের ছয় ভাইবোনকে ভাগ করে দিতেন। আমরা জিজ্ঞাসা করতাম, ‘আপনি খাবেন না?’ — মা বলতেন, ‘আমার পেট ভরা।’ আজ বুঝি, আসলে তখন তার পেট ভরা ছিল না, তবুও আমাদের মুখে হাসি ফোটানোর জন্যই বলতেন।” রুবার পারিবারিক ইতিহাসও সমৃদ্ধ। তার বাবার পরিবার সৈয়দ বংশের, আর তার পূর্বপুরুষরা ছিলেন ব্রিটিশ আমলের জমিদার। এখনো তার দাদার নামে প্রতিবছর বড় ওরস অনুষ্ঠিত হয়। তার নানার বাবা ছিলেন সেই সময়ের ডার্জিলিং চা-বাগানের ম্যানেজার, আর নানা ছিলেন যশোরের প্রথম শাড়ির কনট্রাক্টর। তবে পরিবারের ঐতিহ্য থাকা সত্ত্বেও, জীবনে তিনি দেখেছেন অগণিত কষ্ট ও সংগ্রাম। রুবা বলেন, “আমরা নয় ভাইবোন ছিলাম। তিন ভাই মারা যাওয়ার পর এখন শুধু এক ভাই আছে। আমাদের বড় ভাই হেলাল ভাই ছিলেন আমাদের সংসারের ভরসা, আমাদের বাবার মতো। তিনি নিজের পড়াশোনা থামিয়ে আমাদের মানুষ করার দায়িত্ব নেন। ভাইয়া বিয়ে করেছিলেন আমাদের খালাতো বোনকে, তাদের কন্যা দোলন জন্ম নেয়। কিন্তু যখন দোলনের বয়স মাত্র দেড় বছর, তখন ভাইয়া রোড এক্সিডেন্টে মারা যান। তার মৃত্যুর পর যেন আবার আমাদের জীবনে অন্ধকার নেমে আসে।” তিনি আরও জানান, “ভাইয়া মৃত্যুর আগে অনেক বড় ব্যবসা গড়ে তুলেছিলেন, যশোরে সবাই তাকে চিনত। কিন্তু ভাইয়া চলে যাওয়ার পর, তার পরিশ্রমের ফলও আমরা ধরে রাখতে পারিনি সবাই আমাদের ঠকিয়েছিল। আবার আমরা সেই আগের মতো, বাবা-বিহীন, কষ্টের জীবনে ফিরে যাই। সেখান থেকেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু।” অদম্য ইচ্ছাশক্তির গল্প আজ সেই কষ্টের অতীত পেরিয়ে, নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে রুবা শারমিন পৌঁছেছেন সাফল্যের শিখরে। নিজের সংগ্রামের গল্প দিয়ে তিনি প্রমাণ করেছেন — নারী ইচ্ছা ও অধ্যবসায়ে যেকোনো বাধা জয় করতে পারে। রুবা শারমিন শুধু একজন নারী উদ্যোক্তা নন তিনি একজন প্রেরণা, উদাহরণ ও মানবিক মুখ, যিনি হাসিমুখে নিজের আলোকিত পথ দিয়ে অন্যদের জীবনে আলো ছড়িয়ে যাচ্ছেন।
Tag
আরও খবর






তানজিলার মা’ সংগ্রামের নাম, মায়ের আরেক নাম

২৮০ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে