জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

জামালপুরে ঈগল ঈগল জয়ধ্বনি দিয়ে ৪০ হাজার লোকের বিজয় শোভাযাত্রা


মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে প্রায় ৪০ হাজার লোক নিয়ে শোভাযাত্রা করলেন জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী আ’লীগ নেতা রেজাউল করিম রেজনু সিআইপি। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও প্রার্থীর কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন। এ সময় সকলে জয় বাংলার ধ্বনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের বিজয় কামনা করেন।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে এই শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।


পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।এসময় অন্যদের মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আক্তার ও সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহানী প্রমুখ বক্তব্য রাখেন।এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু বলেন, মহান বিজয় দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শ্রদ্ধা জানায়। আমি  আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আজকে যে শোভাযাত্রার মাধ্যমে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন আমি আপনাদের কাছে আজীবন চির কৃতজ্ঞ থাকবো। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের এ ভালোবাসা রক্ষা করবো।


তিনি আরও বলেন, আাগমী ৭ জানুয়ারি নির্বাচন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।  আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে সদর বাসীর পরিশ্রম স্বার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি ভোটারদের ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 

আরও খবর





জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে