জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা লাগায় একেএম সামিউল হক ওরফে অর্নব (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। 


আজ সোমবার (১০ আগষ্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত একেএম সামিউল হক অর্নব জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর সিভিল আদালতে বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক সচবি একেএম ফজলুল হকের ছেলে। একেএম সামিউল হক জুডিশিয়াল সার্ভিসের ১৭ তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত হয়ে বিচারক পেশায় নাম লেখান। 


জানা গেছে, বিচারক একেএম সামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুরের উদ্দেশ্যে আসতে ছিলেন। আজ  আদালতের এজলাসে বসার কথা ছিলো তাঁর। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৫) গুরুতর আহত হন।


পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত বিচারকের মরদেহ উদ্ধার করেছেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


জামালপুর বার সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক বলেন, আজ ইসলামপুর সিভিল আদালতের এজলাসে বসার কথা ছিলো বিচারক একেএম সামিউল হকের। সেই উদ্দেশ্যে তিনি ঢাকার থেকে প্রাইভেটকারযোগে জামালপুরে আসতে ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি পরিবারসহ জামালপুরে বিচারকদের জন্য সরকারি বরাদ্দের বহুতল ভবনে ১০ তলা বসবাস করে আসছিলেন। তাঁর মৃত্যুতে আজ জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচার কার্যক্রম সীমিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে বিচার কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে। 


বিচারক একেএম সামিউল হকের মৃত্যুতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সংগঠনটির প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের স্বাক্ষরিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনায়

সম্ভবানাময় একজন নবীন বিচারকের মৃত্যুতে এসোসিয়েশনের সদস্যরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। 


আরও খবর