জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ, সারে সরকার ভর্তুকি দিচ্ছে : ধর্মপ্রতিমন্ত্রী


ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ, এবং সারের মূল্যে সরকার ভর্তুকি দিচ্ছে' বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। 


শনিবার (৬ আগস্ট) দুপুরে তাঁর নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব মন্তব্য করেন।


উপজেলার চিনাডুলী ইউনিয়নস্থ ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর আসনের এমপি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল আরও বলেন, 'লন্ডনে ১ লিটার পেট্রোলের দাম হল বাংলাদেশি টাকায় ১১০ টাকা। আর আমাদের দেশে ৯০ টাকা। এখন সেখানে দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম দাঁড়িয়ে ৩৮৫ টাকা। আমাদের সরকার ৯০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করেছে। আর বাকি টাকা সরকার ভর্তুকি দিতেছে। সারের মূল্যেও সরকার ভর্তুকি দিচ্ছে। ডিজেলে ভর্তুকি দিতেছে। পেট্রোলে ভর্তুকি দিতেছে। বিদ্যুতে তো মারাত্মক ভর্তুকি দিতেছে সরকার।'


বিশ্ব অর্থনৈতিকবস্থার চিত্র তোলে ধরে ধর্মপ্রতিমন্ত্রী আরও বলেন, 'অর্থনৈতিক মন্দা সারা বিশ্বের সব জায়গায় এতো খারাপ, তা বলা যাবে না। সেই তুলনায় আমাদের বাংলাদেশ মায়ের পেটেই রয়েছে। আমরা শান্তিতে আছি।'


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ, ডাক্তার মো. আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারুক আল ফয়সাল প্রমুখ।

ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

আরও খবর