জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

৮টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবী এলাকাবাসীর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার সংলগ্ন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব  থেকে বড়খাতা ডিগ্রী কলেজ গেট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কটির বেহাল দশা।  বড়খাতা বাজার হয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের একমাত্র সংযোগ স্থাপনের সড়ক এটি। তাই গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।  সোমবার (২ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, নিম্নমানের কাজ ও সংস্কারের অভাবে সংযোগ সড়কটির কার্পেটিংয়ের দুইধার ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি কাদা পানিতে সয়লাব। বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে একাকার হয়ে যায়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ এবং ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে। রাস্তাটি ছোট বড় গর্তের কারনে গাড়ি চলাচলের সময় গর্তে পরে নানা রকম দূর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়াও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উঠার বড়খাতা ডিগ্রী কলেজ গেটের সামনের স্থানটি অনেকটা উঁচু নিচু ও কাদায় ভরপুর হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হচ্ছে গাড়িসহ চলাচলরত যাত্রীরা। বড়খাতা ডিগ্রী কলেজের শিক্ষার্থী শাপলা, চুমকি, স্নিগ্ধা, নাজমুল বলেন, এই রাস্তা দিয়ে যেতে হয়  ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে।  বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা উচ্চ বিদ্যালয়, বড়খাতা বালিকা বিদ্যালয়, বড়খাতা কলেজ, ফকির পাড়া মহিলা কলেজ, বড়খাতা বিএম কলেজ, নিউক্লিয়াস স্কুল এন্ড কলেজ, আকবর হোসেন কিন্ডারগার্টেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী,দ্রুত মেরামত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করছি।  স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, বড়খাতা হাইস্কুল থেকে বড়খাতা ডিগ্রী কলেজ গেট পর্যন্ত রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী। ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষের চলাচলের এটি অন্যতম রাস্তা। একটু বৃষ্টি হলেই রাস্তায় চলাচল বিপদজনক হয়ে উঠে। বেশির ভাগ ক্ষেত্রে মালবাহী গাড়ি উল্টে যায়। বাচ্চাদের স্কুল কলেজ পাঠিয়ে আমরা অভিভাবকরা দুশ্চিন্তায় থাকি। প্রশাসনের কাছে রাস্তাটি মেরামতের দাবি জানাচ্ছি।  স্থানীয় বিএনপির নেতা আব্দুর রহমান জানান, এই সংযোগ সড়কটির দুই পাশে রয়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ রাস্তায় জমে থাকা কাদা পানির উপর দিয়ে যাতায়াত করে। রাস্তাটি ভাঙাচুরা থাকার কারনে অনেকেই দূর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।  বড়খাতা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি দিয়ে আমরা বড়খাতা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও চলাচল করি। রাস্তাটির নিম্নমানের কাজ হওয়ায় দ্রুত নষ্ট হয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সংস্কারের দাবি জানাবো।
Tag
আরও খবর