জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাতীবান্ধায় জুই হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন (২২) কে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘন্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী। অভিযোগ সুত্রে জানাযায়, গত ৩০ জানুয়ারী রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক হত্যা করা হয়। গত ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিবাহ হয়। সংসার চলাকালীন সময়ে জুই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে। এরই মধ্যে গত ৩০ জানুয়ারী বিকেলে যৌতুকের টাকা দাবী করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭.৩০ মিনিটে জুই খাতুনের স্বামীর বাড়ি থেকে জুই খাতুনের মৃত্যুর সংবাদ আসে । তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় জুই খাতুনকে হত্যা করা হয়েছে। ওইদিন মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়। কিন্তু জুই খাতুনের পরিবারের দাবী পরিবারকে না জানিয়ে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে। যা হত্যাকারীকে সহায়তার সামিল। ওই ইউডি মামলা বাতিল ও আসামীকে গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা চত্বরের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন। এবং  পরে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৩ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারি কমিশনার( ভুমি) দুলাল হোসেন ও ওসি তদন্ত মামুনুর রশিদ মানববন্ধন স্থলে এসে আসামীকে গ্রেফতার ও ন্যয় বিচার পাওয়ার আশ্বাস দিলে অবোরধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।
Tag
আরও খবর