জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাতীবান্ধায় ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ কার্যালয় চাউল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে জানাগেছে, চাল বিতরণকালে পরিষদে উপস্থিত ছিলেন না ওই ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মো. রাসেল মিয়া। তবে ট্যাগ জানান, আমি অনুপস্থিত থাকায় আমার অফিসের আঃ রহমান নামের এক ষ্টাফকে সেখানে পাঠিয়েছে। তার অনুপস্থিতিতেই প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চাউলে ১ কেজি করে চাউল কম দিয়ে বিতরণ করা হয়েছে।

এমনকি চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়নি। একটি বালতিতে করে মনগড়াভাবে চাল বিতরণ করা হয়।

একাধিক উপকারভোগী জানান, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া কথা থাকলেও ৫০ কেজি ওজনের ১ বস্তা চাউল বালতিতে মেপে দিচ্ছেন ভুক্তভোগীদের নিয়ে আসা বস্তায়। পরে পরিষদের বাহিরে ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করে মেপে দেখা যায়, প্রত্যেক বস্তায় ১০ থেকে ১৩ কেজি চাউল কম দেওয়া হয়েছে।

ওই ইউনিয়নের উপকারভোগী চম্পা বেগম বলেন, বস্তায় ১৩ কেজি চাউল কম থাকায় ৭ কেজি চাউল পেয়েছি।  

উপকারভোগী সহিদুল ইসলাম জানান, ৫০ কেজি বস্তায় যদি ১০ থেকে ১৩ কেজি চাউল কম থাকে। তাহলে কত চাউল আমাদের মেরে দিচ্ছে ওই জনপ্রতিনিধিরা।

আরো কয়েকজন ভুক্তভোগী জানান, আমাদের প্রতি বস্তায় ১০/১২ কেজি করে চাউল কম দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মেম্বারকে জানালে বাকী চাউল দিতে রাজি হয়নি।

স্থানীয় নুরনবী অভিযোগ করে বলেন 

গড্ডিমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন এবং ৬নং ওয়ার্ডের জাকির হোসেনের যোগসাজোসে এই অনিয়ম করা হয়েছে।

গড্ডিমারী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো: আকবর হোসেন এর কাছে বিষয়টি জানাতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, আমরা কোন চাউল কম দেইনি। বাহিরে কে কি করেছে তা আমার জানা নেই। তবে এখানে দলীয় কোন্দলও কিন্তু রয়েছে।

Tag
আরও খবর