জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাতীবান্ধায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির নামে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান,থানায় অভিযোগ

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্নীতির মিথ্যা অভিযোগ ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলা কার্যকরী সংসদ এর সভাপতি ও প্রধান শিক্ষক নূরনবী।


অভিযুক্তরা হলেন,দক্ষিণ ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বী গোলাম সরোয়ার মনিরুল ইসলাম তপু , আমঝোল কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 

আব্দুল জব্বার ও সিংগীমারী টিএনটিপাড়া এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মিজানুর রহমান।


এর আগে ৪ মার্চ সোমবার হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগটি দেন ২ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী। 

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২ মার্চ উপজেলার  ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলা কার্যকরী সংসদ এর একাংশের ব্যানারে ভেলাগুড়ি ইউনিয়ন শাখা কমিটি করার জন্য মিটিং করেন। সেখানে অভিযুক্তরা মাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাতীবান্ধা উপজেলা কার্যকরী সংসদ এর সভাপতি নুরনবীর বিরুদ্ধে দুর্নীতি সহ ২০/২৫ বছর ধরে সমিতি কুক্ষিগত করার অভিযোগ তুলেন। সেইসাথে নুরনবী ও হাতীবান্ধা পাটগ্রাম এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপিকে নিয়ে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সম্মানহানি করেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রাব্বী গোলাম সরোয়ার মনিরুল ইসলাম তপু বলেন,আমি যা বলেছি তা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আছে। 

তবে থানায় অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ওই শিক্ষক। 

অভিযোগ কারী প্রধান শিক্ষক নূরনবী বলেন, আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাতীবান্ধা উপজেলা কার্যকরী সংসদ এর সভাপতি তারা এই কমিটির বিপক্ষে একটা পাল্টা কমিটি দিয়ে বিতর্কের সৃষ্টি করে শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছেন। আমার এবং এমপি মহোদয়ের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে হেয় করার চেষ্টা করছে তাই সুষ্ঠু বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর