জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হত্যার উদ্দেশ্যে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশী খাইরুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। 

শনিবার (২ মার্চ) ভুক্তভোগী নাছিমা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের আমঝোল গ্রামের ৯ নং ওয়ার্ডের মৃত জয়নালের পুত্র খাইরুল ইসলাম (৩৫), মেহের চাঁদ (৩৮), আকরামুল হক (২৭), জয়নাল (পচা) এর পুত্র নাল্টু (২২), মৃত জয়নালের স্ত্রী মনোয়ারা বেগম (৬০), জয়নাল (পচা) এর স্ত্রী গোলে (৪২), খাইরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম (৩০), মেহের চাঁদের স্ত্রী শিউলী বেগম (৩৩)। 


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭তারিখ রাতে ৮ দইখাওয়া বাজার হতে খাদিমুল বাড়ির

দিকে যাচ্ছিলো এসময় পূর্ব পরিকল্পিত  বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোঁড়া ও কুড়াল নিয়ে পথরোধ করেন আসামী খাইরুল ও তার লোকজন। 

এমতাবস্থায় তারা চিল্লাচিল্লি শুরু করলে ঘটনাস্থলে খাদিমুলের পিতা আমজাদ হোসেন (৫৫), চাচি নাছিমা বেগম (৪০), ফুফু জাহানারা বেগম (৫২), মৃত আঃ সোবাহানের স্ত্রী মমিনা বেগম (৫৫) উপস্থিত হলে খাইরুল ইসলামের হুকুমে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে জখম করে এবং নাছিমা বেগম, জাহানারা বেগম ও মমিনা বেগমকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। 

পরে চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে 

আমজাদ হোসেন ও খাদিমুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এবিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও আসামী পক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত আছে। দ্রুত আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর