জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

সংবাদ
প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে লালমনিরহাট হাতীবান্ধা মন্দিরগুলোতে। প্রতিমা কারিগরেরা রাত-দিন কাজ করছেন অপরূপ রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলতে।

দুর্গাপূজার পরই অনুষ্ঠিত হবে লক্ষ্মী ও কালীপূজো, ফলে এবার অন্যান্য বছরের চেয়ে ব্যস্ততা বেশি হওয়ায় পুরুষের পাশাপাশি পালপাড়ার নারী ও শিশুরাও কাজ করছেন রাত-দিন। কিন্তু প্রতিমা তৈরির উপকরণের মূল্যবৃদ্ধি ও করোনার অজুহাতে প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের।

আর ক’দিন বাদেই ভক্তদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে শান্তির বার্তা নিয়ে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। দেবী দুর্গার যে অবয়বে ভক্তির মাধ্যমে দেবীর মন জয়ের প্রার্থনা করবেন ভক্তরা সেই অবয়ব বা প্রতিমা তৈরির কাজে নিয়োজিত হাতীবান্ধার প্রতিমা কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। মান ভালো হওয়ায় এ উপজেলার কারিগরদের তৈরি প্রতিমায় জেলার সকল পূজামণ্ডপের পূজা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপগুলোতেও যাবে এখানে তৈরি দুর্গা প্রতিমা।

এছাড়া এবার দুর্গাপূজা এক সপ্তাহ পরই হবে লক্ষ্মী ও কালীপূজা। আর তাই এখানকার পাল ও কুমার বাড়ির ছেলে-বুড়ো, নারী-পুরুষ, স্কুল-কলেজ-গামীরা রাত-দিন পরিশ্রম করছেন ভক্তদের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করতে।

অধিকাংশ প্রতিমারই প্রতিকৃতি তৈরি হয়েছে এখন অপেক্ষা শুধু রং আর তুলির আচরের। অথচ নিপুণ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম করে যারা তৈরি করেছেন প্রতিমা, তাদের অনেকেই আজ বিমুখ। কারণ প্রতিমা তৈরির অন্যতম উপকরণ মাটি, কাঠ, খড়, বাঁশ, লোহা ও রংসহ সকল পণ্যের মূল্য যে হারে বেড়েছে সে হারে বাড়েনি প্রতিমার দাম। তার উপর এ বছরে করোনার অজুহাতে অনেকটাই কম প্রতিমার দাম। এবার বড় প্রতিমা ৩০-৪০ হাজার ও ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টাকায়। ফলে লাভ হবে না কারিগরদের, তারপরও ধর্মীয় আবেগ ও পেশার প্রতিশ্রুতির কারণে বছরের পর বছর প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পীরা।

প্রতিমা কারিগর পল্লব রায় বলেন, প্রতিমা তৈরির ধুম পড়েছে। প্রতিটি বাড়িতেই তৈরি করা হচ্ছে একাধিক দুর্গা প্রতিমা। কারিগরেরা রাত-দিন প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করছে অর্ডার নেয়া প্রতিমা তৈরি শেষ করতে।

প্রতিমা কারিগর লক্ষ্মী রানী বলেন, এখানে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজ করছে। দেবী মাকে সাজাতে শত ব্যস্ততায়ও যত্ন সহকারে কাজ করা হচ্ছে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগরদের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Tag
আরও খবর