জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাতীবান্ধায় মামলার আসামী করা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০

হাতীবান্ধায় মামলার আসামী করা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০



মমিনুর রহমান 

হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের জাওরানী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 


জানা গেছে, ওই ইউনিয়নের জাওরানী এলাকার বক্সার আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল জব্বারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে গত ২ অক্টোবর দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বক্সার আলী গুরুতর আহত হয়ে ওইদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ৫ অক্টোবর রাতে চিকিৎসাধীন  অবস্থায় বক্সার মারা যান। 

পরে নিহত বক্সার আলীর ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে মোন্নাফ হোসেন'কে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


নিহত বক্সার আলীর পরিবার সূত্রে জানা যায়, ওই মামলার প্রধান আসামি মোন্নাফ মিয়া ভেলাগুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডলের সমর্থক হওয়ায় মামলার এজাহার থেকে না বাদ দিতে ভুক্তভোগীর পরিবার'কে হুমকি দিয়ে আসছে। এদিকে সোমবার ওই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মোন্নাফ মিয়া'র বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করে আব্দুল জব্বারের লোকজন। 


মঙ্গলবার ওই মানববন্ধন করা'কে কেন্দ্র বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল মন্ডলের ছোট ভাই এটিএম সহিদুল ইসলাম মন্ডলের সঙ্গে সাবেক চেয়ারম্যান মহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা ঘটে। এতে গুরুতর আহত হন সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনসহ অন্তত ১০ জন। এছাড়াও গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডলের ভাই এটিএম সহিদুল ইসলাম। 


এ বিষয় সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের ছোট ভাই মনছুর আলী বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল মন্ডলের ছোট ভাই এটিএম শহিদুল ইসলাম মন্ডল ও সাদিকুল ইসলাম মন্ডল আমার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়। তাঁরা রংপুর হাসপাতালে ভর্তি হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। 


ভেলাগুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল বলেন, ইউপি নির্বাচনে হেরে সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন এলাকায় শান্তি বিনষ্ট করছেন। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ভেলাগুড়ীর পরিবেশ'কে অস্থিতিশীল করতে আমার লোকজনের ওপরসহ মোটরসাইকেল ভাংচুর চালান। এ ঘটনায় আমার দুই ভাইসহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। 


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর